বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর পাঁচ শিক্ষার্থী।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়।
৩০ সদস্যবিশিষ্ট সম্পাদকীয় কমিটির অফিস সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আজিজুর রহমান আজাদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন এবং রাবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ফাউন্ডেশন সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আব্দুল মোহাইমিন। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন এবং রাবি শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন।
সমাজসেবা সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ। তিনি অ্যাগ্রিকালচার অ্যান্ড এগ্রোনমি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তিনি রাবি শাখা ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি এবং বর্তমানে রাকসু ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ইমরান নাজির ও মুজাহিদ ফয়সাল। ইমরান নাজির বাংলা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি রাবি শাখার সাবেক অফিস সম্পাদক এবং বর্তমানে রাজশাহী মহানগর শিবিরের সভাপতি। মুজাহিদ ফয়সাল ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এবং বর্তমানে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বে রয়েছেন।
নবনির্বাচিত কেন্দ্রীয় নেতাদের শপথ বাক্য পাঠ করান শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: