[email protected] মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
২৬ ফাল্গুন ১৪৩২

দেশের সব মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ আজ থেকে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ০৯:২৩

ফাইল ছবি

পবিত্র Eid al-Fitr উপলক্ষে দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১০ মার্চ) থেকে সরকার ঘোষিত ঈদুল ফিতরের ছুটি চলাকালে দেশের সব মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও সংশ্লিষ্ট ইউনিটগুলোর ক্লাস এবং অভ্যন্তরীণ পরীক্ষাসমূহ বন্ধ থাকবে।

এ সিদ্ধান্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-এর নির্দেশনা অনুযায়ী কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর