[email protected] মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩

রাবির রহমতুন্নেছা হল সংসদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

আবু বকর সৈকত

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০০:১৯

ছবি- আলোকিত গৌড়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রহমতুন্নেসা হল সংসদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আবাসিক শিক্ষার্থীদের মধ্যে মেধাবী ছাত্রীদের নিয়ে এই প্রোগ্রামের আয়োজন করা হয়। সোমবার (২০ এপ্রিল) বিকাল ৪টায় রহমুতেন্নেসা হলের টিভি রুমে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে অনার্স ও মাস্টার্সে মেধাতালিকায় ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে সম্মান সূচক ক্রেস্ট ও ভবিষ্যতে উচ্চশিক্ষা ও গবেষণায় কিভাবে কৃতিত্ব রাখা যায় সেই বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাঈদা হাফসা বলেন,রহমতুন্নেসা হল সংসদের উদ্যোগে হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে অনার্স ও মাস্টার্সে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করা কৃতী ছাত্রীদের জন্য একটি সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আমি মনে করি, এটি মেধাবী শিক্ষার্থীদের অর্জনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে উচ্চশিক্ষার পথে তাদের উৎসাহিত করার একটি সুন্দর প্রচেষ্টা। সংবর্ধনার পাশাপাশি ছিল একটি বিশেষ 'ক্যারিয়ার গাইডলাইন' সেশন। যেখানে উচ্চশিক্ষা ও গবেষণায় কীভাবে মেধার স্বাক্ষর রাখা যায়, সেই বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আশা করি এই সংবর্ধনা তাদের আগামীর পথচলায় অনুপ্রেরণা জোগাবে এবং তারা সততা ও নৈতিকতার সাথে আদর্শ দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠানের মূল আলোচক হিসেবে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. ইয়ামিন হোসেন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরাবর উচ্চশিক্ষা ও গবেষণার দিক থেকে অনেক এগিয়ে। সবাই মেধাবী হয় না আবার সবাই গবেষক ও উচ্চশিক্ষিত ও হবে না, এটা স্বাভাবিক। তবে আজকের এই প্রোগ্রামে যেসকল মেধাবীরা রয়েছে তারা যেনো দেশ ও জাতির কল্যাণে সর্বোচ্চ সেবা দিয়ে যায়। হল সংসদের এমন প্রোগ্রামের ধারা যেনো আগামীতেও প্রবাহিত হয় এই প্রত্যাশা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রহমতুন্নেসা হল প্রভোস্ট অধ্যাপক ড. ইছমত আরা বেগম বলেন, আমাদের হল সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কৃতি সংবর্ধনা ও ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রামের সকল শিক্ষার্থীদের আন্তরিক সাধুবাদ জানাই। এছাড়াও ধন্যবাদ জানাই রহমতুন্নেছা হল সংসদের সকল নেতৃবৃন্দদের। এমন প্রোগ্রাম আমাদের আগামীর শিক্ষার্থীদের একাডেমিক ফলাফলে আরও উদ্বুদ্ধ করবে। আমি আমার হল সংসদ নেতৃবৃন্দদের কাছে প্রত্যাশা রাখি মেধাবীদের নিয়ে এমন প্রোগ্রামের ধারা যেন অব্যাহত থাকে।

প্রসঙ্গত, উক্ত প্রোগ্রামের অতিথিবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন হল সংসদের অন্যান্য সকল নেতৃবৃন্দ।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর