[email protected] মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩

রাবিতে এই প্রথম শুরু হচ্ছে ‘এক্সিকিউটিভ ফারসি ভাষা কোর্স’

আবু বকর সৈকত

প্রকাশিত: ১২ জুন ২০২৬, ২৩:৪৩

ছবি-আলোকিত গৌড়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো চালু হয়েছে ছয় মাসব্যাপী ‘এক্সিকিউটিভ ফারসি ভাষা কোর্স’।

বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশগ্রহণে এই কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের তৃতীয় তলায় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতির কক্ষে কোর্সটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. তাহমিনা বেগম কোর্সে অংশগ্রহণকারীদের স্বাগত জানান এবং ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

কোর্সটি পরিচালনা করবেন ইরানের ভিজিটিং অধ্যাপক ড. ইসমাইল সাদেকী, অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং ড. মো. আতাউল্যাহ। প্রতি শুক্রবার ও শনিবার নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ক্লাস পরিচালনা করেন অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, আরবি বিভাগের সিনিয়র অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ড. মো. নিজাম উদ্দিন, বাংলা বিভাগের সিনিয়র অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ফেরদৌস, এনএসআই রাজশাহী জোনের কয়েকজন কর্মকর্তা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. হারুন-অর-রশীদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর