[email protected] শনিবার, ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩

রাবি প্রেসক্লাবের নতুন সভাপতি ধ্রুব, সম্পাদক জুবায়ের

আবু বকর সৈকত

প্রকাশিত: ২০ জুন ২০২৬, ২০:৩৭

সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশিকুল ইসলাম ধ্রুব সভাপতি এবং ঢাকা পোস্টের প্রতিনিধি জুবায়ের জিসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২০ জুন) বিকেল ৩টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. ফজলুল হক।

নবগঠিত ১৩ সদস্যের কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি ডেইলি ক্যাম্পাস ও মানবজমিনের প্রতিনিধি মারুফ হোসেন মিশন এবং দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মিরাজ আফ্রিদি, সহ-সাধারণ সম্পাদক এনটিভি ও দৈনিক বণিক বার্তার প্রতিনিধি আবু ছালেহ শোয়েব, কোষাধ্যক্ষ দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি ফজলে রাব্বি পরশ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক আমার দেশের প্রতিনিধি ফাহমিদুর রহমান ফাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক কালবেলার প্রতিনিধি আজাহারুল ইসলাম মীর তুহিন, দপ্তর সম্পাদক দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি আবু বকর অনিক এবং ক্রীড়া সম্পাদক এশিয়া পোস্টের প্রতিনিধি সৈয়দ হুজ্জাত উল্লাহ মাহিন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মানবকণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি বিপ্লব উদ্দিন, বাণিজ্য বার্তার প্রতিনিধি সামিয়া আক্তার এবং জাগরণ নিউজের প্রতিনিধি রাফাসান আলম।

ফলাফল ঘোষণার সময় প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা অধ্যাপক আখতার হোসেন মজুমদার, সদ্য বিদায়ী সভাপতি মনির হোসেন মাহিন এবং মানবজমিনের রাজশাহী ব্যুরো প্রধান ডালিম হোসেন শান্ত উপস্থিত ছিলেন।

নতুন কমিটি ঘোষণার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন শিক্ষক সংগঠন, ছাত্রসংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর