যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৭’-এ বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শীর্ষ এক হাজারের মধ্যে জায়গা পায়নি। তবে দেশের চারটি বিশ্ববিদ্যালয় ৮০১ থেকে ১০০০ র্যাংকের মধ্যে অবস্থান করেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) THE-এর ওয়েবসাইটে ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৭’ প্রকাশ করা হয়। এবারের র্যাংকিংয়ে ১১৮টি দেশ ও অঞ্চলের বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে।
র্যাংকিংয়ের ৮০১ থেকে ১০০০-এর মধ্যে বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলো হলো—আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।
এর পরের ১০০১ থেকে ১২০০ র্যাংকের মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্র্যাক ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।
১২০১ থেকে ১৪০০ র্যাংকের মধ্যে রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
১৪০১ থেকে ১৬০০ র্যাংকের মধ্যে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি), খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
এ ছাড়া ১৮০১ থেকে ২০০০ র্যাংকের মধ্যে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)।
অন্যদিকে, র্যাংকিংয়ে অংশ নিলেও মূল র্যাংক অর্জনের প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় কয়েকটি বিশ্ববিদ্যালয় মূল তালিকায় স্থান পায়নি। এগুলোর মধ্যে রয়েছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
THE-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাদান, গবেষণা পরিবেশ, গবেষণার মান, শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ বিভিন্ন সূচক বিবেচনা করা হয়। THE জানিয়েছে, এবারের র্যাংকিংয়ে রেকর্ড সংখ্যক বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: