[email protected] বৃহঃস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩

রাবি শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় অ্যাম্বুলেন্স দিল ছাত্রশিবির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩০

সংগৃহিত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের চিকিৎসাসেবা আরও সহজ করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাবি শাখার পক্ষ থেকে একটি আধুনিক অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. মাফরূহা সিদ্দিকা লিপির কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম এবং রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল, সেক্রেটারি হাফেজ মেহেদী হাসানসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।

ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত ও হাসপাতালে স্থানান্তরের সুবিধা বাড়াতে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে প্রয়োজনের সময় শিক্ষার্থীরা দ্রুত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর