[email protected] মঙ্গলবার, ৫ মে ২০২৬
২২ বৈশাখ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ৩২ টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৭

ছবি-সংগ্রহীত

বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র ও মাদকদ্রব্যসহ অন্যান্য অবৈধ মালামাল ও গবাদিপশু চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে।

 

গোপন তথ্যের ভিত্তিতে (২৩ ফেব্রুয়ারি) সকা ৫টা ৩৫ মিনিটে মনাকষা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাবুপুর ইউনিয়নের বোগলাউড়ি এলাকা থেকে লুকিয়ে রাখা অবৈধ ও চোরাচালানকৃত ৩২টি ভারতীয় মোবাইল উদ্ধার করে। উদ্ধারকৃত মোবাইল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মোবাইল, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর