[email protected] মঙ্গলবার, ৫ মে ২০২৬
২২ বৈশাখ ১৪৩৩

সৌদির সাথে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জে ঈদের নামাজ আদায়

এম. হাসান

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ১৪:১৭

সংগৃহিত ছবি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা দেবীনগর ইউনিয়নের মোমিন টোলা গ্রামে এবং শিবগঞ্জ উপজেলা বিনোদনপুর ইউনিয়নের ৭৬ দিঘি গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ মার্চ) সকালে সৌদির সাথে মিল রেখে দেবীনগর ইউনিয়নের মোমিন টোলা গ্রামে ঈদের নামাজের ইমামতি করেন মাওলানা আবুল কালাম আজাদ। একই সময়ে শিবগঞ্জ উপজেলার বিনোদনপুর ইউনিয়নের ৭৬ দিঘি গ্রামে ঈদের নামাজ একজন আলেমের ইমামতিতে আদায় করা হয়।

এই দুটি ঈদের নামাজে প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে চাঁপাইনবাবগঞ্জের বেশ কয়েকজায়গায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করা হয়ে থাকে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর