[email protected] মঙ্গলবার, ৫ মে ২০২৬
২২ বৈশাখ ১৪৩৩

শুক্রবার সকাল ৬ টার দিকে জরিনা বেগম রাস্তায় হাঁটতে বের হয়।

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধুকে কু’পিয়ে আহত, স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৪, ২২:৪৬

সংগৃহিত ছবি

স্বামী নুর নবী দেশীয় হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপ দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা জেলা সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়।

গৃহবধূকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে স্বামী নুর নবী। তিনি হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের গণকার জরিনা বেগম।

এ ঘটনা ঘটার পর স্বামীকে ধরে পুলিশের হাতে তুরে দেয় এলাকাবাসী।

স্বমী নুর নবী (৬০) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের এমাজ উদ্দীনের ছেলে।

এলাকাবাসী জানান, শুক্রবার সকাল ৬ টার দিকে জরিনা বেগম রাস্তায় হাঁটতে বের হয়। এ সময় স্বামী নুর নবী দেশীয় হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপ দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা জেলা সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ আহত জরিনা বেগম কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া ঘটনার তদন্ত করে জানান, আসামি নুর নবীর বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় হাঁসুয়া উদ্ধার করা হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর