[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে গরীব-দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী

আসাদুল্লাহ

প্রকাশিত: ২৪ মে ২০২৫, ১৯:১৮

চাঁপাইনবাবগঞ্জে গরিব ও অসহায়দের জন্য সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা- (ছবি- আলোকিত গৌড়)

চাঁপাইনবাবগঞ্জে গরীব-অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী ৯৩ সাঁজোয়া ব্রিগেড।

শনিবার (২৪ মে) দিনব্যাপী জেলা শহরের ডা. আ.আ.ম. মেসবাহুল হক বাচ্চু স্টেডিয়ামে সেনাবাহিনী কতৃক ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ আর্মি ক্যাম্প (বেংগল ক্যাভ্যালরি)-এর তত্ত্বাবধানে এবং ৯৩ সাঁজোয়া ব্রিগেডের আয়োজনে এই কর্মসূচি পরিচালিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ কার্যক্রম।

দিনব্যাপী চিকিৎসা সেবায় মেডিসিন, প্রসূতি ও চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন। চিকিৎসা শেষে রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

চিকিৎসা নিতে আসা একজন রোগী জানান, সেনাবাহিনী চিকিৎসা দিচ্ছে শুনেই এসেছি। এখানে এসে খুব ভালো সেবা পেয়েছি এবং প্রয়োজনীয় ওষুধও হাতে পেয়েছি। সেনাবাহিনী এতো সুন্দর উদ্যোগ নেওয়ায় আমরা খুশি।

চাঁপাইনবাবগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এইচ. এম. সাদিক ওলিদ বলেন, এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল জেলার গরিব ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক সারাদিন চিকিৎসাসেবা দিয়েছেন এবং আমরা নিশ্চিত করেছি যাতে সবাই প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে পায়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর