[email protected] মঙ্গলবার, ৫ মে ২০২৬
২২ বৈশাখ ১৪৩৩

নাচোলে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও স্বেচ্ছাসেবী মিলন মেলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৫, ১৫:৪৬

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন নাচোল শাখার উদ্যোগে “গুণীজন সংবর্ধনা ও স্বেচ্ছাসেবী মিলন মেলা” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নাচোল ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, গোলাবাড়ী আদর্শ কলেজের অধ্যক্ষ গাজিউল হক, নাচোল কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক (রসায়ন) আমেনা খাতুন লাইলী, প্রভাষক শফিকুল আলম, লেখক আলাউদ্দিন বটু, চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উপদেষ্টা খাইরুল ইসলাম ও মিজানুর রহমান।

এছাড়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরেন সরকার, আল্পনা শিল্পী দেখন বর্মনসহ নাচোলের বিভিন্ন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর