[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিবগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

জাহিদুর রহমান

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬, ২৩:২৪

ছবিঃ আলোকিত গৌড়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে শিবগঞ্জ উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শিবগঞ্জ বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে মো. সাকিল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার সভাপতি মো. মামুন হাসান, সেক্রেটারি শহিদুল্লাহ, সাবেক জেলা সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ জাবের এবং সাবেক সভাপতি আব্দুল বাশির।

বক্তারা শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও শিক্ষার্থীদের অধিকার পরিপন্থী বলে মন্তব্য করেন। তারা অবিলম্বে স্থগিতাদেশ প্রত্যাহার করে দ্রুত সময়ের মধ্যে শাকসু নির্বাচন আয়োজনের জোর দাবি জানান।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর