[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

গোমস্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ১৯:০২

ছবি-আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, উপজেলা এলজিইডি কর্মকর্তা আছহাবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা বিএমডিএ প্রকৌশলী আব্দুল আলীম মান্নান।

এছাড়া উপস্থিত ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিউল আলম শ্যামল।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, রহনপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম, উপজেলা স্বাধীন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

মাসিক এই সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর