[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

উজিরপুর ইউনিয়নে দাঁড়িপাল্লার নির্বাচনী অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ১৯:৩৮

ছবি-আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নে দাঁড়িপাল্লার নির্বাচনী অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উজিরপুর ইউনিয়নের জলবাজার এলাকায় এ অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

নির্বাচনী অফিসটির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রাজশাহী মহানগরীর আমীর, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক ড. মাওলানা কেরামত আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে উজিরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্যকালে অধ্যাপক ড. মাওলানা কেরামত আলী দেশ ও জাতির কল্যাণে সকলের সহযোগিতা, দল মত নির্বিশেষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর