[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে শিশুদের অধিকার নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা ও কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ২২:২২

ছবিঃ আলোকিত গৌড়

জুভেন্স রাইটস নেট, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে শিশুদের অধিকার বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতা ও বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে সদর উপজেলার তাজকেরাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “আমার অধিকার, আমার স্বপ্ন” শিরোনামে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুভেন্স রাইটস নেট, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. ইমতিয়াজ হাসান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নওশীন মুশতারী, দপ্তর সম্পাদক ওয়াহিদা ফেরদৌসী আঁখি এবং সদস্য সাদিয়াতুত তাইবা।

চিত্রাংকন প্রতিযোগিতা শেষে শিশু অধিকার বিষয়ক বিশেষ কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী ফাহরিন ফেরদৌস।

সভাপতির বক্তব্যে মো. ইমতিয়াজ হাসান বলেন, জুভেন্স রাইটস নেট একটি শিশু সংগঠন। আমরা চাই শিশুদের অধিকার সুরক্ষিত হোক। শিক্ষকদের সহযোগিতা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এমন একটি আয়োজন করতে পেরে আমরা কৃতজ্ঞ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারি শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। বিকেল ৪টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান এবং তাজকেরাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শুভেচ্ছা স্মারক দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর