[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

শহীদ আসাদুল্লাহ তুহিনের কবর জিয়ারত করলেন নূরুল ইসলাম বুলবুল

জাহিদুর রহমান

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ১৬:৫০

শহীদ আসাদুল্লাহ তুহিনের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ -৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

এ সময় তারা শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

রোববার (২৬ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমহনপুর চকপাড়া গ্রামে শহীদ আসাদুল্লাহ তুহিনের কবরস্থানে এই জিয়ারত অনুষ্ঠিত হয়। জিয়ারত শেষে উপস্থিত নেতৃবৃন্দ শহীদের স্মৃতিচারণ করেন এবং তার আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

 

এ সময় বক্তারা বলেন, শহীদ আসাদুল্লাহ তুহিন ছিলেন একজন মেধাবী ছাত্র ও আদর্শবান সংগঠনের সাথী। তার শাহাদাত ইতিহাসে এক নির্মম ও বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে। তারা জানান, ১০ বছর অতিক্রান্ত হলেও আসাদুল্লাহ তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার আজও নিশ্চিত হয়নি।

 

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ জানুয়ারি র‌্যাব বাহিনী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমহনপুর চকপাড়া গ্রামে তুহিনের নিজ বাড়ি থেকে তার পিতা-মাতার সামনে তাকে তুলে নিয়ে যায়। রাতভর অমানুষিক নির্যাতনের পর ওই রাতেই তিনি শাহাদাত বরণ করেন। সে সময় তিনি চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের দ্বাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের একজন মেধাবী ছাত্র ছিলেন।

 

শহীদ আসাদুল্লাহ তুহিনের পিতা এনামুল হক ও মাতা কমেলা বেগম। তিনি তিন ভাই ও এক বোনের মধ্যে একজন ছিলেন। তিনি ইসলামী ছাত্রশিবিরে তার সাংগঠনিক মান ছিল ‘সাথী’।

 

জিয়ারত শেষে আল্লাহ তাআলার দরবারে শহীদ তুহিনের জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করে দোয়া করা হয়।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর