[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

নাচোলে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ২৩:৫৭

ছবি- আলোকিত গৌড়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশাল নির্বাচনী জনসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নাচোল উপজেলার নেজামপুর বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়।

 

নেজামপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো. অবাইদুল্লাহ'র সভাপতিত্বে এবং সেক্রেটারী মো: রায়হান আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মু. মিজানুর রহমান।

 

প্রধান অতিথির বক্তব্যে ড. মু. মিজানুর রহমান বলেন, আগামীতে আমরা একটি দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমাদেরকে শেষ সময় পর্যন্ত পরিশ্রম করে, প্রতিটি মানুষের কাছে গিয়ে, সকল ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করে আমাদের বিজয় অর্জন করতে হবে।

 

তিনি আরো বলেন,বিগত বছর গুলোতে যারা ক্ষমতায় গিয়ে দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল,আগামী ১২ তারিখের নির্বাচনে তাদের বয়কট করতে হবে।

 

জনসভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ইয়াহিয়া খালেদ, উপজেলা আমির অধ্যাপক ইয়াকুব আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট সিরাজুল ইসলাম সহ জামায়াত শিবিরের নেতৃবৃ

ন্দরা।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর