[email protected] মঙ্গলবার, ৫ মে ২০২৬
২২ বৈশাখ ১৪৩৩

নবাবগঞ্জ সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষের সাথে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ১০:০৪
আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১০:০১

ছবিঃ আলোকিত গৌড়

নবাবগঞ্জ সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাতে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নবাবগঞ্জ কলেজ শাখা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষের সাথে সাক্ষাৎ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এর আগের দিন বুধবার (২৮ জানুয়ারি) তিনি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

গত ২৭ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে পদোন্নতির মাধ্যমে ড. সেরাজ উদ্দীনকে নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। নবনিযুক্ত এই অধ্যক্ষ এর আগে রাজশাহী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সেক্রেটারি মো. ইউসুফ আল গালিব, নবাবগঞ্জ কলেজ শাখার সভাপতি মো. রবিউল ইসলাম ও সেক্রেটারি মো. রায়হানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। তারা নবনিযুক্ত অধ্যক্ষের কাছে কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর