[email protected] শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬
২৪ মাঘ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার উদ্যোগে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২১

ছবিঃ আলোকিত গৌড়

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শিবগঞ্জ স্টেডিয়াম মাঠ থেকে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ উপজেলা কুরআন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি পালিত হয়।

জেলা সভাপতি মো. মামুন হাসানের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল্লাহ মোহাইমেন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রদপ্রাথী ড. কেরামত আলী আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাবেক সদস্য আব্দুল আওয়াল চাঁপাইনবাবগঞ্জ জেলার সাবেক সভাপতিগন। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ র‍্যালিতে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ মোহাইমেন, ছাত্রশিবির গত ৪৯ বছর ধরে রক্তপিচ্ছিল পথ পাড়ি দিয়ে আজকের এই নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি তৈরি করেছে। আগামীতে একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে শিবিরের নেতাকর্মীদের চারিত্রিক মাধুর্য ও সৎ নেতৃত্বের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শিবিরের বিরুদ্ধে দীর্ঘদিনের অপপ্রচার জনগণ প্রত্যাখ্যান করেছে, যার প্রমাণ সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শিবিরের অভাবনীয় বিজয়। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিটি কর্মীকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করার আহ্বান জানান তারা।

সমাপনী বক্তব্যে জেলা সভাপতি মো. সালাহউদ্দিন সোহাগ আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, আগামী নির্বাচনকে ঘিরে কোনো ধরনের গোপন চক্রান্ত বা অগণতান্ত্রিক কলাকৌশল ছাত্র সমাজ মেনে নেবে না। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আমরা প্রশাসনের পূর্ণ সহযোগিতা কামনা করছি। র‍্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর