বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশে ইসলামী ছাত্রশিবির চাপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখা। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পাকা ইউনিয়ন এর বাবুপুর পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয় ক্যাম্পে এমবিবিএস ডাক্তার দ্বারা চিকিৎসা প্রদান এবং ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশে ইসলামী ছাত্রশিবির চাপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখা।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পাকা ইউনিয়ন এর বাবুপুর পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়
ক্যাম্পে এমবিবিএস ডাক্তার দ্বারা চিকিৎসা প্রদান এবং ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার অফিস সম্পাদক মোঃ সাকিল হোসেন বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তার প্রতিষ্ঠাকাল থেকেই মানুষের সেবায় নিয়োজিত আছে। বিগত সময় গুলোতে আমাদের প্রকাশ্য কাজ করার সুযোগ না দেওয়ায় আমাদের সেবামূলক কাজগুলো আমরা তুলে ধরতে পারিনি। এখন আমাদের সাধ্যমত কাজ করেছি।
ক্যাম্পের চিকিৎসক ডা. মাসুম বিল্লাহ বলেন, আজকের ক্যাম্পে বিভিন্ন শ্রেণী পেশার ও বয়সের মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেছেন, রক্তের গ্রুপ নির্ণয় করেছেন এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। শিবিরের এই মানবিক কাজগুলো আমাকে অনেক ভালো লাগলো। এই ধরণের কর্মসূচিতে পরবর্তীতে আবারও অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করেন তিনি।
আলোকিত গৌড়/এফ.এ
মন্তব্য করুন: