[email protected] বৃহঃস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
২৯ মাঘ ১৪৩২

১২ ফেব্রুয়ারি আঙ্গারিয়াপাড়া কেন্দ্রে ভোট দেবেন নূরুল ইসলাম বুলবুল

এম. হাসান

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তঘেঁষা জেলা চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে নির্বাচনী উত্তাপ। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলের নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল ভোটাধিকার প্রয়োগ করবেন।

রাজনৈতিক সূত্রে জানা গেছে, তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আঙ্গারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। ভোটগ্রহণের দিন সকালে তিনি সাংবাদিকদের সঙ্গে নির্বাচন নিয়ে সংক্ষিপ্ত ব্রিফিং করবেন বলে জানা গেছে।

সাংবাদিকদের কাছে নূরুল ইসলাম বুলবুল বলেন, জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত। তিনি আশা প্রকাশ করেন, সুষ্ঠু নির্বাচন হলে ব্যালটের মাধ্যমে সাধারণ মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠা করবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর