[email protected] রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
২ ফাল্গুন ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাইফ্লাইয়ার পিজিয়ন ক্লাবের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৭

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাইফ্লাইয়ার পিজিয়ন ক্লাবের উদ্যোগে ২০২৫ সালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি মোঃ লতিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান মুকুল।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাইফ্লাইয়ার পিজিয়ন ক্লাবের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাইফ্লাইয়ার পিজিয়ন ক্লাবের উদ্যোগে ২০২৫ সালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি মোঃ লতিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান মুকুল।

অনুষ্ঠানে পিজিয়ন রেস প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় রাব্বি ৩ ঘন্টা ৫২ মিনিট সময় নিয়ে প্রথম অবস্থান নিশ্চিত করেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীগণ মিনরুল ৪ ঘন্টা ১০ মিনিট , মহিউদ্দিন ৪ ঘন্টা ৪৭ মিনিট এবং ফরজ অলি ৫ ঘন্টা সময়ে প্রতিযোগিতা সম্পন্ন করেন।

এছাড়া ডালিম ৫ ঘন্টা ১৫ মিনিট , শেহের ৫ ঘন্টা মিনিট , সফিন ৬ ঘন্টা ০২ মিনিট ও আকতার ৬ঘন্টা ২৫ মিনিট , সময়ে প্রতিযোগিতা শেষ করেন। আলি মোল্লা ৭ ঘন্টা ৭ মিনিট সময় নিয়ে ভালো পারফরম্যান্স প্রদর্শন করেন। শহরিয়া পলাশ -৯ ঘন্টা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

সমষ্টিগত ক্যাটাগরিতে আলি মোল্লা মোট ১৯ ঘন্টা ৪১ মিনিট সময় নিয়ে বিজয়ী হন। অপরদিকে ‘সুপার বেবি’ ক্যাটাগরিতে রাব্বি ৩ঘন্টা ৫২ মিনিট সময় নিয়ে সেরা নির্বাচিত হন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা পিজিয়ন পালকদের মধ্যে উৎসাহ বাড়ানোর পাশাপাশি সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

আলোকিত গৌড়/এফ.এ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর