চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের নবনির্বাচিত এই সংসদ সদস্য ‘গ্রিন-ক্লিন চাঁপাইনবাবগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকার বড় ইন্দারা মোড় থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।
উদ্বোধনী বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, চাঁপাইনবাবগঞ্জকে একটি পরিচ্ছন্ন, বসবাসযোগ্য ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি এটিকে একটি সবুজ নগরী হিসেবে দেখতে চান তিনি। তিনি বলেন, মানুষ, প্রাণী ও গাছের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানো ও নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তিনি আরও জানান, নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ‘গ্রিন-ক্লিন চাঁপাইনবাবগঞ্জ’ উপহার দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, আবু জার গিফারী, আবু বকর ও হাফেজ গোলাম রাব্বানীসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: