[email protected] মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২

নাচোল পৌরসভা জামায়াতের উদ্যোগে রমজান উপলক্ষে ফুড প্যাক উপহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৯
আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

ছবি- আলোকিত গৌড়

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভা শাখার উদ্যোগে ফুড প্যাক উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল পৌরসভা শাখার আমীর মোঃ মনিরুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন নাচোল পৌরসভা শাখার নায়েবে আমীর ডাঃ মোঃ রফিকুল ইসলাম, সেক্রেটারি মোঃ খলিলুর রহমান, সহ-সেক্রেটারী মোঃ ইসমাইল হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ৫০০টি নিম্নআয়ের পরিবারের মাঝে চাউল, ডাল, আলু, চিনি, আটা, সেমাই, পাপড়, নুডুলসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

উদ্যোগটির মাধ্যমে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমজানের আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রাখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর