[email protected] বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
১২ ফাল্গুন ১৪৩২

গোমস্তাপুরে বৃদ্ধ নিখোঁজ, সহযোগিতা চাই পরিবার

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৫

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শিবরামপুর গ্রাম থেকে মো. আব্দুস সালাম নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ আব্দুস সালাম মো. আইনাল হকের ছেলে এবং মোসা. ফিকি বেগমের সন্তান। তার বাড়ি গোমস্তাপুর উপজেলার শিবরামপুর গ্রামে (ডাকঘর: বাঙ্গাবাড়ী-৬৩২০), জেলা চাঁপাইনবাবগঞ্জ।

পরিবারের সদস্যরা জানান, গত ২৭ জুন ২০২৫ তারিখে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্বজনরা।

অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় পরিবার স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেছে।

যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে ০১৩২৫৭৭৩৩৫৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর