[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

রমজানে মাসব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ইফতার বিতরণ

এম. হাসান

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৮

ছবি- আলোকিত গৌড়

পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আলহাজ্ব ইউনূস মোল্লা ইয়াতিম খানায় ইয়াতিমদের মাঝে ইফতার বিতরন করা হয়। পাশাপাশি রমজানজুড়ে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং হবে বলে জানিয়েছে আয়োজকরা। কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন এলাকায় দরিদ্র পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. নূরে আলম সিদ্দিকী আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটের নির্বাহী সদস্য মো. মেহেদী হাসান।

অনুষ্ঠানে সংগঠনের দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, রমজান হলো সংযম, সহমর্মিতা ও মানবসেবার মাস। সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর