[email protected] সোমবার, ২ মার্চ ২০২৬
১৭ ফাল্গুন ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জামায়াতের উদ্যোগে ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এম. হাসান

প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ২৩:০০

ছবি- আলোকিত গৌড়

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌরসভার রুকনদের নিয়ে ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০১ মার্চ) বিকেলে পৌরসভার কনফারেন্স রুমে আয়োজিত এ সেমিনারে পৌরসভার রুকনরা অংশগ্রহণ করেন।

জামায়াতে ইসলামী পৌরসভা আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো: রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র অধ্যক্ষ মো: নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাও: আবুজার গিফারী, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর এবং পৌরসভা সেক্রেটারি মো: তোহরুল ইসলাম সোহেল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, রমাদান শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন, সময়ের সঠিক ব্যবহার এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনার এক অনন্য সুযোগ। তারা রমাদানকে আরও ফলপ্রসূ ও প্রোডাক্টিভ করতে কোরআন তিলাওয়াত, নফল ইবাদত, দাওয়াতি কার্যক্রম ও সামাজিক দায়িত্ব পালনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, একজন রুকনের উচিত রমাদানের শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করা এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে তা ছড়িয়ে দেওয়া। রমাদানকে কেন্দ্র করে আত্মসংযম, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর