[email protected] শনিবার, ৭ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২

হাদিসে নূর ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এম. হাসান

প্রকাশিত: ৬ মার্চ ২০২৬, ১৭:২৫

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জে হাদিসে নূর ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের দুর্গাপুর এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম বুলবুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা রফিকুল ইসলাম। এতে স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, হামদ-নাত, কুইজসহ বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা বলেন, তরুণ প্রজন্মের মধ্যে ইসলামী সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতেই এই আয়োজন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের সামাজিক ও শিক্ষাঙ্গনে এমন আয়োজন ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা আশা প্রকাশ করেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর