[email protected] শনিবার, ৭ মার্চ ২০২৬
২৩ ফাল্গুন ১৪৩২

শিবগঞ্জে ৩০০ শিক্ষার্থীকে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১৪:৫২
আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৪:০৩

শিবগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি প্রদান, সেরা শিক্ষার্থী পেল ল্যাপটপ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম-এর উদ্যোগে আয়োজিত “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি–২০২৫” বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট, চাবির রিং, ক্যালেন্ডার এবং সম্মাননাসূচক সনদ তুলে দেন অতিথিরা। এছাড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে একটি ল্যাপটপ উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ড. শাহ আহমদ মেহেদী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, মেধাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের আরও মনোযোগের সঙ্গে পড়াশোনা করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ গোলাম রাব্বানী, সাবেক কেন্দ্রীয় উপদেষ্টা এবং রাজশাহী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. ইমরান নাজির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম-এর চেয়ারম্যান মো. মামুন হাসান।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও প্রেরণা জোগাতে এ ধরনের বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ার পাশাপাশি তাদের মেধা বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর