[email protected] রবিবার, ৮ মার্চ ২০২৬
২৪ ফাল্গুন ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় দেয়াল ধসে প্রাণ গেল নির্মাণশ্রমিকের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১৩:৫৭

সংগৃহিত ছবি

চাঁপাইনবাবগঞ্জে পৌর এলাকার ড্রেন নির্মাণের কাজ করার সময় দেওয়াল ধসে নাইরুল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন কোর্টপাড়া মহল্লায় কে এম শাহাবুদ্দিনের বাড়ির দেওয়াল ধসে এ ঘটনা ঘটে।

নিহত নাইরুল ইসলাম সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেগুলা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে পৌরসভার ড্রেন নির্মাণের কাজ করছিলেন নাইরুল ইসলাম। কাজ করার সময় পাশের একটি বাড়ির দেওয়াল হঠাৎ ধসে তার ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে চাপা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর