[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

ভোলাহাটে যুব জামায়াতের হিফজ প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ সুহাস উদ্দিন

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১১:৪২

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় দলদলি ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় হিফজ প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার আদাতলা উচ্চ বিদ্যালয় সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলদলি ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা শামসুজ্জামান আলকেশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য গোলাম কবির গোলাপ, ছাত্রশিবিরের জেলা সভাপতি মোঃ আব্দুল্লাহ, এবং উপজেলা পূর্ব ও পশ্চিম শাখা শিবিরের সভাপতি যথাক্রমে মোঃ সালাহ উদ্দিন ও মোঃ হাবিবুল্লাহ। এছাড়াও স্থানীয় নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ইউনিয়নের বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিচারক মন্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর