[email protected] মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
৩ চৈত্র ১৪৩২

নবাবগঞ্জ সরকারি কলেজে ঈদ পুনর্মিলনী’র আয়োজন, নিবন্ধন চলছে

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১২:৪৩

ছবিঃ আলোকিত গৌড়

নবাবগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলেজের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২২ মার্চ (রবিবার) কলেজ মাঠ প্রাঙ্গণে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এতে প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি বর্তমান শিক্ষার্থী ও তাদের পরিবারবর্গও অংশ নিতে পারবেন।

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। নিবন্ধনের শেষ তারিখ ১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার। নিবন্ধন ফি প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ৫০০ টাকা এবং বর্তমান শিক্ষার্থী ও অন্যান্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহীরা নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
লিংক: https://tinyurl.com/NGCReunion2026

আয়োজকরা জানিয়েছেন, এই পুনর্মিলনী আয়োজনের মাধ্যমে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক জোরদার করা এবং পুরনো স্মৃতিচারণের সুযোগ তৈরি করাই মূল লক্ষ্য।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর