[email protected] বুধবার, ১৮ মার্চ ২০২৬
৪ চৈত্র ১৪৩২

গোমস্তাপুরে এমপি ড. মিজানুর রহমানের উদ্যোগে প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১৬:৩৩

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ২০ জন নারী-পুরুষ ও শিশুর মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১০টায় রহনপুর পৌর এলাকার কলেজ মোড়স্থ মডেল মসজিদ মিলনায়তনে তাঁর নিজস্ব অর্থায়নে হুইলচেয়ার বিতরণ করা হয়।

জামায়াতের গোমস্তাপুর উপজেলা আমীর ইমামুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি ড. মিজানুর রহমান। এ সময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর আমির মনিরুজ্জামান ডাবলু, সেক্রেটারি মানিক রায়হানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছবি: হুইল চেয়ার বিতরণ

প্রধান অতিথির বক্তব্যে ড. মিজানুর রহমান বলেন, এই হুইলচেয়ারগুলো প্রতিবন্ধীদের চলাফেরায় সহায়তা করে তাদের জীবনে নতুন গতি আনবে। তিনি জানান, নির্বাচনের সময় দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী ধাপে ধাপে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে পর্যায়ক্রমে ২০ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

হুইলচেয়ার পেয়ে এক ষাটোর্ধ্ব বৃদ্ধ আবেগাপ্লুত হয়ে বলেন, টাকার অভাবে একটি ভালো হুইলচেয়ার কিনতে পারছিলেন না এবং অন্যের ওপর নির্ভরশীল ছিলেন। এই সহায়তা পেয়ে তিনি স্বাভাবিক চলাফেরার নতুন আশা ফিরে পেয়েছেন এবং এমপির জন্য দোয়া করেন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর