[email protected] বুধবার, ১৮ মার্চ ২০২৬
৪ চৈত্র ১৪৩২

এতিমদের মাঝে ৫৯ বিজিবির ঈদ উপহার বিতরণ

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১৬:৪৫

ছবিঃ আলোকিত গৌড়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এতিম শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে গোমস্তাপুর উপজেলার চকপুস্তম এলাকায় অবস্থিত একটি শিশু সদনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম এতিম শিশুদের মাঝে নতুন পোশাক ও ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, সেমাই, তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য উপকরণ।

বিজিবি জানায়, ঈদ উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের আনন্দ ভাগাভাগি করতেই এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এতিমদের মুখে হাসি ফোটাতে পারা সবচেয়ে বড় প্রাপ্তি। সমাজের সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে কোনো শিশু নিজেকে অসহায় মনে করবে না।

উপহার পেয়ে এতিম শিশুরা আনন্দ প্রকাশ করে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানায়।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর