চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছায়া ফাউন্ডেশনের উদ্যোগে ১৫০টি অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাড়-জোড় রোগ বিশেষজ্ঞ ডা. মো. আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মো. আব্দুর রশিদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছায়া ফাউন্ডেশনের উপদেষ্টা কবি কামরুল আজাদ, কবি কবির বাদশাহ্, আমিরুল ইসলাম মাস্টার, সমাজসেবক আব্দুল আওয়াল, কামরুজ্জামান, আব্দুল হামিদ এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা ডা. আব্দুস সামাদ।
এসময় বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও ছায়া ফাউন্ডেশন এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: