চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মারুফুল ইসলাম, উপজেলা আমীর ইমামুল হুদা, পৌর সেক্রেটারি মানিক রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মোট ১০ লাখ টাকা ও ৭০০ পিস শাড়ি বিতরণ করা হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: