[email protected] রবিবার, ২২ মার্চ ২০২৬
৮ চৈত্র ১৪৩২

শিবগঞ্জে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি ড. কেরামত আলী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১২:২৬

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২১ মার্চ) রাতে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

জানা যায়, গত ১৭ মার্চ রাতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে ধাইনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৈতন্যপুর গ্রামে বেশ কয়েকটি পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর প্রেক্ষিতে স্থানীয় জামায়াতে ইসলামীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত এমপি Dr. Mawlana Keramat Ali ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও সমবেদনা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর, অধ্যাপক মোজাম্মেল হক, ইউনিয়ন আমির মোঃ মোজতাহিদুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি মোঃ মনিরুজ্জামান মিঠুন এবং রানীনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ জালাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয়রা এ সহায়তা কার্যক্রমকে স্বাগত জানিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর