চাঁপাইনবাবগঞ্জের চর ইসলামাবাদে দেশের আলোচিত ইসলামী স্কলার মুফতি কাজী ইব্রাহিম তাফসীরুল কুরআন মাহফিলকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, আগামী শুক্রবার (২৭ মার্চ) বিকেল ২টা ৩০ মিনিটে নতুন ব্রিজ রোড সংলগ্ন চর ইসলামাবাদ ইসলামী পাঠাগারের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী স্কলার মুফতি কাজী ইব্রাহিম। তিনি আসর থেকে মাগরিব পর্যন্ত পবিত্র কুরআনের তাফসীর, সমসাময়িক প্রেক্ষাপটে ইসলামের দিকনির্দেশনা এবং মানবজীবনের নৈতিক মূল্যবোধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকব, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।
এছাড়া মাহফিলে স্থানীয় ও জাতীয় পর্যায়ের আরও একাধিক আলেম ওলামা বক্তব্য রাখবেন। আয়োজকরা সকল ধর্মপ্রাণ মুসল্লিকে মাহফিলে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: