[email protected] রবিবার, ২৯ মার্চ ২০২৬
১৪ চৈত্র ১৪৩২

হারানো বিজ্ঞপ্তি: দেবীনগর থেকে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে পরিবার

এম. হাসান

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ২০:৫০

ছবিঃ নিখোঁজ বৃদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর কলিকাতা গ্রাম থেকে এক বৃদ্ধা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ মার্চ) সকাল আনুমানিক ১১টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার।

নিখোঁজ বৃদ্ধা স্থানীয় বাসিন্দা মুনজুর রহমানের স্ত্রী। তার বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই সকালে তিনি বাড়ি থেকে বের হন। কিন্তু এরপর আর ফিরে আসেননি। সম্ভাব্য আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ বিরাজ করছে। স্বজনরা আশঙ্কা করছেন, তিনি হয়তো পথ হারিয়ে ফেলেছেন বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হতে পারেন।

নিখোঁজ বৃদ্ধার খোঁজ পেলে এই ০১৭৬৮৩১১৫১৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর