[email protected] সোমবার, ৬ এপ্রিল ২০২৬
২৩ চৈত্র ১৪৩২

গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ে ইন্টার ক্লাস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

এম. হাসান

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ২০:২৫

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ে ইন্টার ক্লাস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত এ খেলায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। টানটান উত্তেজনাপূর্ণ এই খেলায় চার রানের ব্যবধানে জয় লাভ করে নবম শ্রেণীর দল।

টুর্নামেন্ট আয়োজনে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা সার্বিক সহযোগিতা করেন, যা আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য নবম শ্রেণীর শিক্ষার্থী নূর মোহাম্মদ মিম ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ ও ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন। এছাড়া সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার পান একই শ্রেণীর শিক্ষার্থী রায়হান।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দর্শকদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর