[email protected] সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ট্রাক থেকে প্রায় ৬ হাজার বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১৮:৩২

সংগৃহিত ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক থেকে ৫ হাজার ৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের একটি স্টোন ইয়ার্ডে অভিযান চালিয়ে এসব সিরাপ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি জানান, স্টোন ইয়ার্ডে পার্কিংয়ে থাকা একটি ভারতীয় ট্রাক তল্লাশি করে পাথরের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২০ বস্তা নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ট্রাকচালক সেখানে উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত ট্রাক ও মাদকদ্রব্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়ে বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর