চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নে পরিত্যক্ত অবস্থায় কবরস্থান থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, দুটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।
বৃহস্পতিবার(৩০ এপ্রিল) সকালে র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় র্যাবের একটি টহল দল নিয়মিত অভিযান চলাকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বাবুপুর মিরাটুলি এলাকায় একটি পারিবারিক কবরস্থানের পাশে সন্দেহজনক একটি ব্যাগের খোঁজ পায়। পরে ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি তল্লাশি করে একটি দেশীয় তৈরি বন্দুক, দুটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন র্যাব।
র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্তে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: