চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের কোর্ট চত্বর এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন পেশার শ্রমিক, সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্বরোড মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান অপরিসীম, তাই তাদের জীবনমান উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট সকলকে কার্যকর উদ্যোগ নিতে হবে। এছাড়াও শ্রমিকদের জন্য প্রতিটি জেলায় একটি করে স্বতন্ত্র স্কুল ও স্বতন্ত্র হাসপাতাল নির্মাণের দাবি জানান শ্রমিক নেতারা। যেখানে শ্রমিক ও তাদের সন্তানরা বিনা খরচে চিকিৎসা ও শিক্ষা লাভ করবে।
সমাবেশে উপস্থিত ছিলেন, চাঁপাই নবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান , জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাও: আবুজার গিফারী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক, সদর উপজেলা সভাপতি ফরহাদ আহমেদ সায়িম, পৌরসভা সভাপতি মনিরুল ইসলামসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের শ্রমিকরা উপস্থিত ছিলেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: