[email protected] রবিবার, ৩ মে ২০২৬
২০ বৈশাখ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

জাহিদুর রহমান

প্রকাশিত: ৩ মে ২০২৬, ০৮:৫১
আপডেট: ০৩ মে ২০২৬ ১০:০৫

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অনুমোদনে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২ মে) কেন্দ্রীয় সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এর যৌথ স্বাক্ষরে চাঁপাইনবাবগঞ্জ জেলা এই নতুন আংশিক কমিটি প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে মীম ফজলে আজিমকে সভাপতি এবং আক্তারুজ্জামান আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ওমর ফারুক রানা’কে সিনিয়র সহ-সভাপতি, নিয়াজ উদ্দিন রিপনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. মোখলেসুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর