[email protected] রবিবার, ৩ মে ২০২৬
২০ বৈশাখ ১৪৩৩

নাচোলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মে ২০২৬, ১০:২৭

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল-আড্ডা সড়কের বেনীপুর ও ভাদ্রৈ এলাকার মাঝামাঝি স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

রবিবার (০৩ মে) ভোর সাড়ে ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাচোল উপজেলার আজিপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে মো.সোহাগ হোসেন (১৭) এবং শিবগঞ্জ উপজেলার বালুটুঙ্গী গ্রামের মো. মোজাম্মেল হোসেনের ছেলে মো. রবিউল ইসলাম (২৭)। তারা সম্পর্কে দুলাভাই-শ্যালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে থাকা দুইজন আজিপুরের ভোলামোড় এলাকা থেকে ধানসুরার দিকে যাচ্ছিলেন। এ সময় একটি নাইট কোচকে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের সামনের অংশে সজোরে ধাক্কা লাগে এবং মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়ি রেখে পালিয়ে যান বলে জানা গেছে। নিহতদের মধ্যে রবিউল ইসলাম মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তিনি নওগাঁ জেলায় কর্মরত ছিলেন এবং শ্বশুরবাড়ি থেকে শ্যালককে সঙ্গে নিয়ে নওগাঁ যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর