[email protected] মঙ্গলবার, ৫ মে ২০২৬
২২ বৈশাখ ১৪৩৩

সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে এমপি মিজানুর রহমানের সমবেদনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মে ২০২৬, ১০:২৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের সাথে কুশল বিনিময় করছেন সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে শোক ও সমবেদনা জানিয়েছেন সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি উপজেলার বেনীপুর-ভাদ্রৈ সড়কে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, গত ৩ মে ভোরে নাচোল-আড্ডা সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজন নিহত হন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা শাখার আমির মো. ইয়াকুব আলী, নাচোল পৌরসভার আমির মো. মনিরুল ইসলামসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ। তারা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এ দুঃখজনক ঘটনায় শোক প্রকাশ করেন।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর