[email protected] শনিবার, ৯ মে ২০২৬
২৬ বৈশাখ ১৪৩৩

বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর টোল বন্ধের দাবিতে আলোচনা সভা

এম. হাসান

প্রকাশিত: ৮ মে ২০২৬, ১৮:৩৫
আপডেট: ০৮ মে ২০২৬ ২০:০৫

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে আলোচনা সভায় বক্তব্য রাখছেন- ছাত্রজনতার মঞ্চের আহ্বায়ক অ্যাড. নূরে আলম সিদ্দিকী আসাদ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৮ মে) বিকালে মহারাজপুর ফিল্ডেরহাটে অনুষ্ঠানটি আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৯৩ সালে উদ্বোধনের পর দীর্ঘ ৩৩ বছর থেকে টোল আদায় করা হচ্ছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুতে। বিভিন্ন সময়ে টোল বন্ধের দাবি জানানো হলেও তা সরকার অবজ্ঞা করছে। এনিয়ে দফায় দফায় স্মারকলিপি প্রদান ও আন্দোলন করা হলেও কাজে আসেনি। নদী পারের বেশ কয়েকটি ইউনিয়ন দিনে বেশ কয়েকবার যাতায়াত করে যার ফলে তাদের অতিরিক্ত খরচ হয়ে যায়। এটা কোন রাজনৈতিক দলের দাবি না, এটা জনগণের প্রাণের দাবি। যাদের কারণে টোল ফ্রি হচ্ছেনা, তাদের কাছ থেকে আমাদের অধিকার আদায় করে নিবো।
শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্য নাগরিক আদায় কমিটি কাজ করে যাবে। আগামী বছরের জন্য টোল দেয়া হলে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

এসময় বক্তব্য রাখেন,শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যাক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন, ছাত্রজনতার মঞ্চের আহ্বায়ক অ্যাড. নূরে আলম সিদ্দিকী আসাদ, কলেজের উপাধ্যক্ষ শরিফুল ইসলাম ,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা সভাপতি ফরহাদ আহমেদ সায়িম, সহকারি অধ্যাপক ফিরোজ কবির, বিশিষ্ট ব্যবসায়ী জাফর ইকবাল আবু, মহারাজপুর ইউনিয়ন সভাপতি শরিফউদ্দিন সহ অন্যান্যরা।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর