চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর এলাকার ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে।
গত ২ মে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ কিশোরের নাম মোহাম্মদ সাইফুল্লাহ শামীম। তিনি সদর উপজেলার পাড়ালটোলা গ্রামের বাসিন্দা। তার পিতা মোহাম্মদ মেসবাহুল হক এবং দাদা মোঃ মতিউর রহমান।
পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সেদিনও শামীম মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পার হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তার সন্ধান না মেলায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজের প্রায় ৯ দিন পার হলেও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
যদি কোনো সহৃদয় ব্যক্তি নিখোঁজ কিশোরের সন্ধান পেয়ে থাকেন, তাহলে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে-০১৭০৯-০১৮৯৭৪, ০১৭৫০-৭৮৩৬৮২
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: