[email protected] বৃহঃস্পতিবার, ২১ মে ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন-গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মে ২০২৬, ১৬:৫৯

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (২০ মে) সকাল ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পিটিআই বস্তি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোসা. সেমি বেগম ওরফে পলি (৩৯) নামে এক নারীকে হাতেনাতে আটক করে। তিনি পিটিআই বস্তি এলাকার বাসিন্দা।

অভিযান চলাকালে তার কাছ থেকে ৩ গ্রাম হেরোইন ও ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর